E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

ছটপুজোর আবহে উৎসবের ছোঁয়া আলুয়াবাড়ি স্টেশনে! যাত্রীদের মন জয় করতে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের

ছটপুজোর বিশেষ ভক্তিগীতিতে সেজে উঠেছে আলুয়াবাড়ি রোড জংশন, যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ
ছটপুজো উপলক্ষে ভক্তিমূলক গানে উৎসবের আবহ আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে
ছটপুজো উপলক্ষে ভক্তিমূলক গানে উৎসবের আবহ আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে

ইসলামপুর: ছটপুজো উপলক্ষে উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করল ভারতীয় রেল। ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন রেলস্টেশন চত্বরে বাজানো হচ্ছে ছটপুজোর বিশেষ ভক্তিমূলক গান। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা স্টেশনে এই মনোমুগ্ধকর ভক্তিগীতি শুনে বেশ আনন্দিত ও আপ্লুত। ছটপুজোকে কেন্দ্র করে স্টেশন চত্বরেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ভক্তিমূলক গানের সুরে যাত্রীদের মধ্যে তৈরি

 ছটপুজো উপলক্ষে আলুয়াবাড়ি রোড জংশন রেলস্টেশনে বাজানো হচ্ছে বিশেষ ভক্তিমূলক গান
ছটপুজো উপলক্ষে আলুয়াবাড়ি রোড জংশন রেলস্টেশনে বাজানো হচ্ছে বিশেষ ভক্তিমূলক গান

 

 

 

 

 

হয়েছে খুশির পরিবেশ। যাত্রাপথে ট্রেনের অপেক্ষার মুহূর্তেও ছটপুজোর আনন্দ উপভোগ করতে পারছেন যাত্রীরা। ভারতীয় রেলের এই উদ্যোগে রেলস্টেশন চত্বর যেন উৎসবের এক বিশেষ আবহে সেজে উঠেছে। সব মিলিয়ে ছটপুজো উপলক্ষে আলুয়াবাড়ি জংশনে রেলের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
error: Content is protected !!

Don't Miss