
কাঠমান্ডু: ভাইফোঁটা বা ভাইটিকার উৎসবের দিনেই আবহাওয়ার আচমকা পরিবর্তন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেখা গেল শিলাবৃষ্টি। উৎসবের আনন্দের মাঝেই আকাশ থেকে ঝরে পড়ে বরফের ছোট ছোট টুকরো। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টিতে বদলে যায় এলাকার আবহাওয়ার ছবি। ভাইফোঁটার বিশেষ দিনে কাঠমান্ডুতে এই শিলাবৃষ্টির দৃশ্য ঘিরে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ছবি ও ভিডিও।



