E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রিষড়া পুরসভায় কর্মীকে চাকরি থেকে সরানোর হুমকি, বিজেপি যুব নেতার ভিডিও ভাইরাল

সাফাই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পুরকর্মীকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ সন্তোষ মণ্ডলের বিরুদ্ধে। পাল্টা দাবি, ভাইফোঁটায় চালক অনুপস্থিত থাকায় আবর্জনা পরিষ্কারে সমস্যা হয়েছিল
রিষড়া পুরসভার কর্মীকে চাকরি থেকে সরানোর হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে বিজেপি যুব নেতার ভিডিও ভাইরাল
রিষড়া পুরসভার কর্মীকে চাকরি থেকে সরানোর হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে বিজেপি যুব নেতার ভিডিও ভাইরাল

হুগলি, ১১ নভেম্বর: রিষড়া পুরসভার সাফাই ব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিল। পুরসভার এক কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় জনতা যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় শ্রীरामপুর মণ্ডল-৪-এর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সন্তোষ মণ্ডলের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা।

জানা গিয়েছে, বুধবার কয়েকজন দলীয় কর্মী ও ক্যামেরা নিয়ে পুরসভার কর্মী অনুপম সাঁকির কাছে পৌঁছন সন্তোষ মণ্ডল। সেখানে ওই কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। ভিডিওতে তাঁকে তৃণমূল কংগ্রেসের দালাল বলেও মন্তব্য করতে শোনা যায়। পাশাপাশি ক্যামেরার পিছন থেকে এক ব্যক্তিকে ওই কর্মীকে পদত্যাগ করার কথা বলতেও শোনা গিয়েছে।

প্রায় ৩ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে সন্তোষ মণ্ডল অভিযোগ করেন, রিষড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডে প্রতিদিন আবর্জনা পরিষ্কারের গাড়ি গেলেও অন্য কয়েকটি ওয়ার্ডে চার থেকে পাঁচ দিন পর্যন্ত আবর্জনা পরিষ্কার করা হয় না। এই পরিস্থিতির পরিবর্তন না হলে পরের দিন থেকেই সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে সরানোর ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। পরবর্তীতে ভিডিওটি একাধিক স্থানীয় সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে পুরকর্মী অনুপম সাঁকি জানান, তিনি সম্পূর্ণ নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে নিজের কাজ করে চলেছেন। সাফাই ব্যবস্থা স্বাভাবিক রাখতে তাঁর তরফে কোনও গাফিলতি করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বুধবার ভাইফোঁটা উপলক্ষে দু’জন গাড়িচালক কাজে আসেননি। সেই কারণেই আবর্জনা পরিষ্কারের কাজে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল।

অনুপম সাঁকি আরও জানান, তিনি পুরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে দায়বদ্ধ। নিজের কাজের হিসাব দেওয়ার দায়িত্ব তাঁর পুরসভার কর্তৃপক্ষের কাছে, কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীর কাছে নয়। কে কী বললেন, তাতে তাঁর কিছু যায় আসে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে রিষড়া পুরসভার সাফাই ব্যবস্থার পাশাপাশি পুরকর্মীদের সঙ্গে রাজনৈতিক নেতা-কর্মীদের আচরণ এবং প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss