
বেড়ানোর মরসুম পড়ে গেল। পুজোর মাসগুলোতে তো বটেই, শীতেরও রয়েছে হাতছানি। বেড়াতে গিয়ে অনিয়মের মধ্যে যে অসুখটি মাথা চাড়া দিয়ে ওঠে তা হলো বদহজম কিংবা এসিডিটি, আবার কখনো ডায়রিয়াও। জেনে রাখুন এমন পরিস্থিতিতে আপনার কি করনীয়। জানালেন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডা: প্রকাশ মল্লিক।
পেটের গোলমাল এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাওয়া-দাওয়া যতটা সম্ভব কন্ট্রোল করুন। মসলা যুক্ত খাবার অভ্যাস পরিত্যাগ করুন। বেড়াতে গিয়ে হলিডে হোমে থাকলে রান্না করে খাওয়াই হবে সবচেয়ে ভালো। আর যদি হোটেলে থাকতে হয় তাহলে মসলাযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে।
হলিডে হোমে থাকলে জল ফুটিয়ে খেতে হবে আর বাইরের জল খেলে সিল করা বোতলের জল খেতে হবে।
মিনারেল ওয়াটার কোন বড় দোকান থেকে কিনুন। রাস্তাঘাটের জল কাটা ফল ইত্যাদি একেবারেই খাবেন না।
ঠান্ডা জমানো খাবার খাওয়া ঠিক হবে না। এতে টাইফয়েড বা পেটের অন্য কোন সংক্রমণ হতে পারে।
খাওয়ার আগে হাতমুখ ও খাওয়ার প্লেট ভালো করে ধুয়ে নেবেন।
ভাত গরম খেতে হবে,কেননা ঠান্ডা ভাতে প্রচুর পরিমাণে টক্সিন থাকে।
বেড়াতে গিয়ে খাওয়া-দাওয়ার সময়টা যেন ঠিক থাকে।আর খাওয়ার পর দেড় থেকে দু’ঘন্টা পর ঘুমাতে যাবেন।
চা কফি কম খাবেন। ধূমপান করলে তা নিয়ন্ত্রণে রাখবেন।
টেনশন কম করা চেষ্টা করুন।
হাতের কাছে রাখুন:
তেল জাতীয় জিনিস খেয়ে পেট খারাপ হলে পালসেটিলা ৩০।
মাংস খেয়ে পেটের গোলমাল হলে -নাক্স ভূমিকা ৩০।
পেটে বেদনা সহ বমি পায়খানা হলে-এপিস ৩০।
যেকোনো রকম উদরাময়ে-চিনিলাম আরস ৩০।
পিচকারীর বেগে পায়খানা হলে-পাডোফাইলাম ৩০।
শিশুদের বমি হলে- ইপিকাক ৩০।
শিশুদের দুধ খেলেই বমি-ইথুজা ৩০।
বমির সঙ্গে কাশি হলে-ইপিকাক ৩০।
আরো কিছু জেনে রাখুন:
যেকোনো কারণে যদি লাগে আঘাত তবে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন- আর্নিকা ৩০। ব্যথা হবে না,হবে না ভবিষ্যতেও কোন জটিল সমস্যা।
যদি মোচোড় লাগে তবে -রাসট্রাক্স ৩০।
যদি এতেই ব্যাথা না সারে রুটা ৩০।
১ ফোটা করে দু’বার দু’দিন খেলেই উপকার পাবেন।
যদি আঘাত হাড়ে হয় তবে সিফফাইটাম-৩০, যদি বায়োকেমিক ক্যাল ক্যারিয়া ফস ৫টি করে বড়ি দু’বার তিন দিন ভালো হবে।
যদি কেটে গিয়ে রক্ত পড়ে তবে ক্যালেন্ডুলা মাদার লাগান।
পোকামাকড় কামড়ালে লিডাম পাল ৩০। জায়গাটা যদি ফোলা হয় তবে বেলেডোনা।
যদি বেশি খাওয়া হয়ে যায় তবে নাক্স ভুমিকা ৩০।
মাংস খেয়ে সমস্যা হলে পালসেটিলা।
তেল জাতীয় খাবার খেয়ে সমস্যা হলে পালসেটিলা।
পাতলা পায়খানা হলে পড়োফাইলাম ৩০।
পাহাড়ে উঠতে গিয়ে বুকে কষ্ট তবে কোকো৩০।
বর্ষাকালে বৃষ্টি ভিজে সর্দি হলে রাসট্রাক্স অথবা ডাল কামরা।
বুকে সর্দি বসে গেলে এ্যাটিম টাট৩০
বাসে, ট্যাক্সিতে গেলে বমি বমি ভাব, তবে ককুলাম ৩০।
পেট্রোলের গন্ধে শরীর খারাপ হলে বাচ্চাদের বা বড়দের বমি বা কাশি হলে ইপিকাকা৩০। বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
ওষুধ সেবনের নিয়ম:
সাধারণত পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে ২/৩ ফোটা(দিনে ৩-৪ বার) ও ২ থেকে ৭/৮ বছরের শিশুদের ক্ষেত্রে এক ফোটা (দিনে দু’বার) আর কম বয়সের শিশুদের ১/৩ বা ১/২ ফোটা (দিনে ২ বার) খাওয়াতে হবে। তবে বাচ্চাদের ওষুধ জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো দরকার।
বেড়াতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন ?
প্রয়োজন মনে করেন তবে আমাদের ডাক্তারকে ফোন করুন-৯৮৩০০২৩৪৮৭। বিনামূল্যে পাবেন পরামর্শ তবে অযথা ফোন করবেন না।


