
আগামী ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাটে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে আজ বুধবার ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শন করলেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং।
মুখ্যমন্ত্রীর সফরের আগে ঘাট ও সংলগ্ন এলাকার পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। ছটপুজো উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে গোটা এলাকাকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঘাটের সৌন্দর্যায়ন থেকে শুরু করে আলোকসজ্জা, যাতায়াতের সুবিধা এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফর ও ছটপুজোকে কেন্দ্র করে ইন্দিরা ময়দান ঘাটকে আকর্ষণীয় করে তুলতে জোরকদমে প্রস্তুতি চলছে।
সব মিলিয়ে ১৬ নভেম্বরের আগে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাটকে ঢেলে সাজানোর উদ্যোগ ঘিরে এলাকায় এখন সাজো সাজো রব।


