E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন, চতুর্দশীতে শোভাযাত্রায় মন্দিরে এলেন দশমাথা মহাকালী

মালদার দশমাথা মহাকালী পুজো, ১৯৩০ সালের ইতিহাস ঘিরে আজও অটুট ঐতিহ্য
মালদার দশমাথা মহাকালী পুজো, ১৯৩০ সালের ইতিহাস ঘিরে আজও অটুট ঐতিহ্য

মালদা: ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের মেলবন্ধনে চতুর্দশীর সকালে উৎসবের আবহ মালদা শহরে। মৃৎশিল্পীর বাড়ি থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্দিরে নিয়ে আসা হল দশমাথা মহাকালীকে। প্রতিবারের মতো এবারও মালদা শহরের পথ ধরে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

মালদার গঙ্গাবাগ এলাকার এই মহাকালী পুজো ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। স্থানীয়ভাবে এই দেবী দশমাথার কালী বা মহাকালী নামে পরিচিত। এই পুজোর অন্যতম বিশেষত্ব হল দিনের আলোয় দেবীর আরাধনা। পাশাপাশি রয়েছে পাঠা বলির প্রথা ও শোল মাছের টক বিশেষ প্রসাদ হিসেবে নিবেদনের রীতি। পুজোর ইতিহাস ঘাঁটলে ফিরে যেতে হয় ১৯৩০ সালে। তখন দেশজুড়ে ব্রিটিশ শাসন চলছে।

মালদাতেও সাধারণ মানুষের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার ক্রমশ বেড়ে চলেছিল। সেই সময় ইংরেজবাজারের পুড়াটুলি এলাকার কয়েকজন মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। নিজেদের শারীরিকভাবে শক্তিশালী করে তুলতে তাঁরা একটি ব্যায়ামাগার তৈরি করেন।পাশাপাশি মানসিক শক্তি ও সাহস অর্জনের উদ্দেশ্যে শুরু করেন শক্তির দেবী কালীর আরাধনা। তাঁদের আরাধ্য দেবী ছিলেন দশমাথা মহাকালী।

সেই সময় থেকে শুরু হওয়া পুজো আজও নিষ্ঠা ও ঐতিহ্যের সঙ্গে চলে আসছে। যদিও পরবর্তীতে পুজোর স্থান পুড়াটুলি থেকে স্থানান্তরিত হয়ে ইংরেজবাজার শহরের গঙ্গাবাগে এসেছে। দীর্ঘদিনের এই ঐতিহ্য আজও মালদাবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

দশমাথা মহাকালীর প্রতিমাতেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবীর দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা। প্রতিটি হাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও শক্তির প্রতীক। প্রতিমায় নেই শিবের উপস্থিতি। বরং দেবীর পায়ের কাছে রয়েছে অসুরের কাটা মুণ্ডু।

ইতিহাসের স্মৃতি, শক্তির আরাধনা ও দীর্ঘদিনের লোকাচারকে সঙ্গে নিয়ে প্রতি বছর চতুর্দশীতে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই পুজো। শোভাযাত্রা থেকে বিশেষ প্রসাদ – সব মিলিয়ে মালদার দশমাথা মহাকালী পুজো আজও নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তায় উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss