E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

ছট মহাপর্বের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছট মহাপর্বের প্রথম দিন ‘নাহায়-খায়’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রতীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি
ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট
ছট মহাপর্বের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট

 

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ১৩ নভেম্বর: চার দিনব্যাপী পবিত্র ছট মহাপর্বের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছাবার্তা দেন। একই সঙ্গে ছটপুজো উপলক্ষে উপবাস পালনকারী ব্রতীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট
ছট মহাপর্বের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট

এদিন এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “লোকবিশ্বাস ও সূর্য উপাসনার চার দিনের পবিত্র অনুষ্ঠান ছট মহাপর্বের সূচনায় সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ নাহায়-খায়। সকল ব্রতীদের জানাই আমার প্রণাম। সকলের ওপর ছটী মাইয়ার আশীর্বাদ বর্ষিত হোক, এটাই আমার কামনা।”

উল্লেখ্য, ছট মহাপর্ব মূলত সূর্যদেব ও ছটী মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটা করে পালিত হওয়া এই উৎসব চার দিনব্যাপী নানা ধর্মীয় আচার ও রীতিনীতির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে