
আজ শুক্রবার হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত সমস্ত বিএসকে (বাংলা সহায়তা কেন্দ্র) কর্মীদের নিয়ে বলাগড় বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার।
সভায় বিএসকে কর্মীদের বিভিন্ন কাজকর্ম, পরিষেবা প্রদান এবং সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও মতামত শোনা হয়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। কর্মীদের সঙ্গে এই আলোচনা সভা আগামী দিনে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।


