E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’র স্মৃতি বিজড়িত গোঘাটের গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘি আজ অবহেলায়। সংস্কারের অভাবে ধুঁকছে বিঘার পর বিঘা জুড়ে বিস্তৃত এই প্রাচীন দীঘি

দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল ঐতিহাসিক কাজলা দীঘি। দীঘি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির

গোঘাট থানা থেকে তিন কিলোমিটার দূরে আমোদর নদের তীরে অবস্থিত গড় মান্দারন। কথিত আছে, এটি ছিল জায়গীরদার রাজা বীরেন্দ্র সিংহের গড়। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় যখন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন এই গড়ের ইতিহাস নিয়েই তিনি রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। বর্তমানে গড়টি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীন।

গোঘাটের গড় মান্দারনে কচুরিপানা ও আগাছায় ভরে যাওয়া ঐতিহাসিক কাজলা দীঘি
গোঘাটের গড় মান্দারনে কচুরিপানা ও আগাছায় ভরে যাওয়া ঐতিহাসিক কাজলা দীঘি

 

 

 

 

 

গড়ের পাশেই রয়েছে বিশাল কাজলা দীঘি। প্রজাদের জলকষ্ট মেটাতে এই দীঘি খনন করা হয়। কিন্তু জল না ওঠায় রাজকন্যা কাজলাকে দেবতার কাছে উৎসর্গ করা হয়, তারপরই দীঘি জলে ভরে ওঠে। তার নামেই নাম হয় কাজলা দীঘি।

স্থানীয়দের দাবি, এই দীঘির জল কখনও শুকায় না। দীঘির জল ঘন কালো রঙের। দেখলেই যেন ভয় লেগে যাবে। নিচে সুড়ঙ্গ রয়েছে যা সোজা গড় পর্যন্ত চলে গেছে।
কিন্তু বর্তমানে সেই দীঘির বেহাল দশা। কচুরিপানা ও আগাছায় ভরে গেছে পুরো দীঘি। জল ব্যবহারের অযোগ্য। পাড় ভেঙে পড়ছে। প্রশাসনকে বার বার জানিয়েও কোনো কাজ হয়নি। দীঘি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক। তাহলে বাঁচবে ইতিহাস।

এবিষয়ে গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার তৃণমূল সরকারের উপর দায় চাপিয়ে দেন। তিনি বলেন, বিগত পনেরো বছরে কোনো কাজ হয়নি। শুধু এই দীঘি নয় একাধিক দীঘি সংস্কার হয়নি। আমাদের সরকার ছয় মাস হচ্ছে এসেছে। আমাদের একটু সময় দিন। আমি কথা দিয়েছি মান্দারণকে সাজিয়ে গুছিয়ে তুলব। দীঘিও সংস্কার হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে