
নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতি। শুক্রবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেশামুক্ত সমাজ গড়ার এই উদ্যোগে সামিল হতে পেরে আনন্দ প্রকাশ করেন বিধায়ক। তিনি বলেন, নেশামুক্ত সমাজই সুস্থ ও সুন্দর ভবিষ্যতের ভিত্তি। বিশেষ করে যুবসমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করা এবং তাদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা অত্যন্ত জরুরি।
যুবসমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়।


