জাঙ্গিপাড়ার সীতাপুর বাজারে দুর্গাবেদী নির্মাণ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত একাধিক
জাঙ্গিপাড়া: দুর্গাবেদী নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়াল হুগলির জাঙ্গিপাড়ার সীতাপুর বাজার এলাকায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।


