E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

মহিলা ফুটবলে প্রতিভার উজ্জ্বল উপস্থিতি, তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি টুর্নামেন্ট

মহিলা ফুটবলের নতুন প্রতিভাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ তারা হাট ফুটবল একাডেমির। টুর্নামেন্টে অংশ নেন সোনম ঘোষ ও চুমকি খাতুন
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি

মহিলা ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আজ তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত হল এক প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এই প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের গোলরক্ষক তথা তারা হাট ফুটবল একাডেমির ছাত্রী সোনম ঘোষ। পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন বাংলার জাতীয় অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলের খেলোয়াড় চুমকি খাতুন।

দুই প্রতিভাবান মহিলা ফুটবলারের উপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। তাঁদের অংশগ্রহণ একাডেমির অন্যান্য ছাত্রীদের কাছেও বিশেষ অনুপ্রেরণা হয়ে ওঠে।

মহিলা ফুটবলে নতুন প্রতিভা তুলে আনা এবং আগামী দিনের খেলোয়াড়দের উৎসাহিত করার ক্ষেত্রে তারা হাট ফুটবল একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই গ্রামবাংলার মহিলা ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে