E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

শিশু দিবসে ঠাকুমার বেশে প্রধান শিক্ষক, নাটিকা ও নাচে মাতালেন খুদে পড়ুয়াদের

পড়ুয়াদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিতে ঠাকুমার সাজে নাটিকা পরিবেশন করলেন প্রধান শিক্ষক, নাচেও মাতলেন খুদেদের সঙ্গে
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়

শিশু দিবসে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিলেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের। শিশু দিবস উপলক্ষে স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়াদের মনোরঞ্জনের জন্য এক বিশেষ নাটিকা উপহার দিলেন প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। এদিন নিজেই ঠাকুমার সাজে স্কুলে হাজির হন তিনি। তাঁর অভিনয়ের সঙ্গে সামিল হয় খুদে পড়ুয়ারাও।
স্কুলে পড়ুয়াদের মধ্যে ঝগড়া-মারামারি বন্ধ করে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই নাটিকার মাধ্যমে। নাটিকার পাশাপাশি শিশুদের আনন্দ দিতে কোমর দুলিয়ে নাচেও মেতে ওঠেন প্রধান শিক্ষক। তাঁর এমন অভিনব কাণ্ডে হাসি-আনন্দে ভরে ওঠে স্কুলের পরিবেশ। শিশু দিবসের এই বিশেষ আয়োজন পড়ুয়াদের কাছে হয়ে ওঠে বাড়তি পাওনা।
উল্লেখ্য, দেবাশিসবাবু শুধু শিশু দিবসেই নয়, সারা বছরই নানা অভিনব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। একইভাবে পড়ুয়াদের পড়াশোনার একঘেয়েমি কাটাতে বিভিন্ন সময়ে নানা মজার আয়োজন করে থাকেন তিনি।
এর আগেও একবার ছোট্ট পড়ুয়ার পোশাক পরে স্কুলে হাজির হয়ে চমকে দিয়েছিলেন সকলকে। এবার ঠাকুমার বেশে নাটিকা ও নাচের মাধ্যমে শিশুদের জন্য তাঁর এই বিশেষ উপহার ফের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
error: Content is protected !!

Don't Miss