E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

৮০ হাতির নিরাপদ পারাপারে থামানো হল ট্রেন! বাগডোগরার জঙ্গলে সরানো হল হাতির বিশাল দল

হাতির নিরাপত্তায় বনদপ্তরের বিশেষ অভিযান, রেললাইন পারাপারের সময় সাময়িক বন্ধ রাখা হল ট্রেন চলাচল
নিরাপদে রেললাইন পার হচ্ছে টুকরিয়াঝাড় জঙ্গলের প্রায় ৮০টি হাতির দল
নিরাপদে রেললাইন পার হচ্ছে টুকরিয়াঝাড় জঙ্গলের প্রায় ৮০টি হাতির দল

শিলিগুড়ি: শুক্রবার নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে একসঙ্গে প্রায় ৮০টি হাতির উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায়।   হাতির বিশাল দলটিকে নিরাপদে বাগডোগরার জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যেতে বিশেষ অভিযান চালায় বনদপ্তর। আর সেই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল রেললাইন পারাপার। হাতিদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয় ট্রেন চলাচল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টুকরিয়াঝাড় জঙ্গলে অবস্থান করছিল প্রায় ৮০টি হাতির দল। তুলনামূলকভাবে ছোট বনাঞ্চলে এত বিপুল সংখ্যক হাতির উপস্থিতি ঘিরে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে শুরু হয় বিশেষ অভিযান।

নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরার দিকে যাওয়ার পথে রেললাইন পার হচ্ছে প্রায় ৮০টি হাতি
নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরার দিকে যাওয়ার পথে রেললাইন পার হচ্ছে প্রায় ৮০টি হাতি

 

 

 

 

 

বাগডোগরা, টুকরিয়াঝাড়, ঘোষপুকুর-সহ মোট পাঁচটি রেঞ্জের বনকর্মী ও এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। দীর্ঘক্ষণ নজরদারির পর হাতির দলটিকে ধীরে ধীরে কিরণচন্দ্র ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হয়। রেললাইন পারাপারের সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বনকর্মীরা। এরপর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে বনকর্মীদের কড়া নজরদারিতে একে একে রেললাইন পার হয় হাতির বিশাল দল। দীর্ঘ প্রচেষ্টার পর কোনও বড় বিপত্তি ছাড়াই হাতিগুলিকে নিরাপদে বাগডোগরার জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বনদপ্তরের এই তৎপরতায় একদিকে যেমন বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনই এড়ানো গিয়েছে সম্ভাব্য রেল দুর্ঘটনা ও মানুষ-বন্যপ্রাণী সংঘাতের আশঙ্কা। প্রায় ৮০টি হাতির একসঙ্গে চলাচল এবং তাদের নিরাপদ পারাপারের জন্য ট্রেন থামানোর এই ঘটনা ফের প্রমাণ করল, বন্যপ্রাণী সংরক্ষণে বনদপ্তর ও রেল কর্তৃপক্ষের পারস্পরিক সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
error: Content is protected !!

Don't Miss