ছটপুজোর আবহে উৎসবের ছোঁয়া আলুয়াবাড়ি স্টেশনে! যাত্রীদের মন জয় করতে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের
ইসলামপুর: ছটপুজো উপলক্ষে উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করল ভারতীয় রেল। ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন রেলস্টেশন চত্বরে বাজানো হচ্ছে ছটপুজোর বিশেষ ভক্তিমূলক গান। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা স্টেশনে এই মনোমুগ্ধকর ভক্তিগীতি শুনে


