E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

জাঙ্গিপাড়ায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন, উপস্থিত বিধায়ক প্রসেনজিৎ বাগ

পশুপালন ও গবাদি পশুর পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি
জাঙ্গিপাড়ার গাবতলায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের অনুষ্ঠানে বিধায়ক প্রসেনজিৎ বাগ
জাঙ্গিপাড়ার গাবতলায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের অনুষ্ঠানে বিধায়ক প্রসেনজিৎ বাগ

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে রাজ্যব্যাপী পালিত হচ্ছে ‘প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন ২০২৬’। সেই উপলক্ষে শনিবার জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের গাবতলা এলাকায় আয়োজিত হয় ব্লক স্তরের বিশেষ অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ। প্রাণী সম্পদ বিকাশের গুরুত্ব, পশুপালন ও গবাদি পশুর পরিচর্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পশুপালকদের সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে অবহিত করাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ অর্থনীতিতে পশুপালনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষের জীবিকা পশুপালনের সঙ্গে যুক্ত। তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

ব্লক স্তরের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
error: Content is protected !!

Don't Miss