E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

আবাস যোজনায় আরও ৭ লক্ষ উপভোক্তাকে ৪,২০১ কোটি টাকা দিল রাজ্য

শুক্রবার নবান্ন সভাঘর থেকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের অনুষ্ঠানে প্রতীকী চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি পর্যায়ে মোট প্রায় ১৭.২১ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হল
নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বস্তিকা অধিকারী, কলকাতা, ১৩ নভেম্বর:পশ্চিমবঙ্গ আবাস যোজনায় আরও ৭ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পাঠাল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপভোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই পর্যায়ে মোট ৪,২০১.০২৬ কোটি টাকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং কৃষি বিপণন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলা ও ব্লকে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে নবান্নের মূল অনুষ্ঠানে যোগ দেন।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি পর্যায়ে প্রায় ৭ লক্ষ যোগ্য উপভোক্তাকে দ্বিতীয় কিস্তিতে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে চলতি পর্যায়ে আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য মোট ৪,২০১.০২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ আগস্টও উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি পর্যায়ে প্রায় ১৭.২১ লক্ষ উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তি বাবদ মোট ১০,৩২৩ কোটি টাকা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাড়ি তৈরির পাশাপাশি শৌচাগার নির্মাণের জন্য স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর আওতায় ১২ হাজার টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে। এ ছাড়া ভিবি-জি রাম জি প্রকল্পের আওতায় মজুরি বাবদ উপভোক্তারা ২৭ হাজার টাকা পাবেন। অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে যোগ্য পরিবারগুলিকে নিরাপদ পানীয় জল, ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ এবং রান্নার গ্যাসের মতো পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় ইতিমধ্যেই ১.৭৪ লক্ষ উপভোক্তা তাঁদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছেন। বাকি বাড়িগুলির নির্মাণকাজ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, গ্রামবাংলার দরিদ্র ও যোগ্য পরিবারগুলিকে নিরাপদ এবং স্থায়ী বাসস্থান দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দিয়ে জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যেই এই প্রকল্প চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে