পাখির ছানার জন্য ভাঙা হচ্ছে না দুর্গামণ্ডপ, সুকান্ত স্মৃতি সঙ্ঘের উদ্যোগে মুগ্ধ স্বস্তিকা মুখার্জি
চুঁচুড়া: পুজো শেষ হলেও এখনও ভাঙা হচ্ছে না দুর্গাপুজোর মণ্ডপ। কারণ, মণ্ডপের ছাদে ঘুঘুর বাসায় রয়েছে সদ্যোজাত ছানা। ছোট্ট পাখিটির নিরাপত্তার কথা ভেবে মণ্ডপ খোলার কাজ পিছিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। চুঁচুড়ার সুকান্তনগরের


