E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পুলিশকর্মীদের সুস্বাস্থ্য বজায় রাখতে উদ্যোগ, শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে স্বাস্থ্য পরীক্ষা শিবির

প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার উদ্যোগ জিআরপির; শিবিরে রক্তচাপ, রক্তে শর্করা-সহ বিভিন্ন পরীক্ষা

শিলিগুড়ি: পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে শিলিগুড়ি জিআরপির উদ্যোগে আয়োজন করা হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি বিশপ সরকার, রেলের একাধিক ডিএসপি, পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষ চিকিৎসকরা। শিবিরে পুলিশকর্মী ও আধিকারিকদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। এদিন শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এসআরপি বিশপ সরকার-সহ উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

জানা গিয়েছে, পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার কথা মাথায় রেখে জিআরপির পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পুলিশকর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তাঁদের সুস্থ রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss