E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

গোবর্ধন পুজোয় বিশেষ আয়োজন শিলিগুড়ি ইসকন মন্দিরে, নিবেদন করা হবে অন্নকূট মহাভোগ

গোবর্ধন পর্বতের প্রতীকী রূপ তৈরি করে হবে শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনা। কীর্তন, ভজন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হবে উৎসব
গোবর্ধন পুজো উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে বিশেষ ধর্মীয় আয়োজন
গোবর্ধন পুজো উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে বিশেষ ধর্মীয় আয়োজন

শিলিগুড়ি: গোবর্ধন পূজা উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে শিলিগুড়ি ইসকন মন্দিরে। সনাতন ধর্মের অন্যতম পবিত্র এই উৎসবকে কেন্দ্র করে গোবর্ধন পর্বতের প্রতীকী রূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা করা হবে। পাশাপাশি ভগবানের উদ্দেশে নিবেদন করা হবে অন্নকূট মহাভোগ। কীর্তন, ভজন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হবে এই পবিত্র উৎসব। পৌরাণিক কাহিনি অনুসারে, দ্বাপর যুগে ইন্দ্রদেবের প্রবল বৃষ্টি ও ঝড়ের হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদি পশুদের রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। টানা সাত দিন পর্বত ধারণ করে সকলকে আশ্রয় দিয়েছিলেন তিনি। শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলাকে স্মরণ করেই প্রতিবছর গোবর্ধন পূজা পালন করেন ভক্তরা। ভগবানের প্রতি অটল বিশ্বাস, শরণাগতি, প্রকৃতি ও গোরক্ষার প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে এই উৎসব। শিলিগুড়ি ইসকন মন্দিরেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss