
শিলিগুড়ি: মহাসমারোহে পালিত হল বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী।এই উপলক্ষে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি রোড সংলগ্ন বিফাই বস্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



চম্পাসারি আদিবাসী জাগৃতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও বীর বিরসা মুন্ডার সংগ্রামী জীবনকে স্মরণ করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।তাঁকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্রনাথ বসু বলেন, প্রধানমন্ত্রীও আজকের দিনটি বিশেষভাবে পালন করছেন ও দেশবাসীকে এই দিন উদযাপনের আহ্বান জানাচ্ছেন।বীর বিরসা মুন্ডা সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।সমাজের জন্য তাঁর মতো মহান অবদান রেখেছেন, ভারতবর্ষের ইতিহাসে এমন মানুষের সংখ্যা খুবই কম। বীরসা মুন্ডা তাঁদের মধ্যে অন্যতম। তাঁর জীবন ও সংগ্রাম আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।অন্যদিকে, ৪৬ নম্বর ওয়ার্ডের বিজেপি ওয়ার্ড কো-অর্ডিনেটর মান্না ভদ্র জানান, প্রতি বছরই এই এলাকায় শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয়।এবছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।সব মিলিয়ে বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বিফাই বস্তির এই অনুষ্ঠান আদিবাসী সমাজের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের আদর্শকে নতুন করে তুলে ধরল।


