E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Jalsha Ghar

কাজিরাঙার দুর্ঘটনায় ২৬ প্রাণহানি, শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়ালেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া

কাজিরাঙা সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া
কাজিরাঙার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। প্রতীকী ছবি

গোলাঘাট, অসম: কাজিরাঙার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে রবিবার দেখা করলেন বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায়, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রায় সকলেই ছিলেন তরুণ। এতগুলি তরতাজা প্রাণের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

পরিবারগুলির সঙ্গে দেখা করে সভাপতি দিলীপ শইকিয়া বলেন, এই শোকের সময়ে তাঁদের পাশে দাঁড়ানো বিজেপি এবং দলের কর্মীদের নৈতিক দায়িত্ব। ক্ষতি পূরণ করার ক্ষমতা কারও নেই, তবে বিপদের সময়ে পরিবারগুলিকে সহযোগিতা করা সম্ভব। বিজেপি এবং দলের সমস্ত কর্মী এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন বলেও জানান তিনি।

দুর্ঘটনার ভয়াবহতা উল্লেখ করে বিজেপি সভাপতি বলেন, এমন মর্মান্তিক ঘটনা তাঁরা আগে দেখেননি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

তবে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়, সড়ক নিরাপত্তায় সাধারণ মানুষের দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে মনে করেন শইকিয়া। তাঁর আবেদন, প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিজের জীবনের পাশাপাশি রাস্তায় অন্যের জীবন সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কাজিরাঙার এই দুর্ঘটনায় একসঙ্গে ২৬ জনের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন সময়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজেপি সভাপতি।

প্রসঙ্গত , শুক্রবার, ১৩ নভেম্বর গোলাঘাট জেলার কাজিরাঙা সংলগ্ন রংগাজান এলাকায় ৭১৫ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। হাথিখুলি চা-বাগানের কাছে কোহোরা এলাকায় এই সংঘর্ষে প্রথমে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়। আহত হন আরও ২০ জন। মৃতদের মধ্যে মহিলা, শিশু এবং কলেজপড়ুয়া তরুণ-তরুণীরাও ছিলেন। দুর্ঘটনার পর রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণের কাজ তদারকি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়।

শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, মৃতদের পরিবারপিছু মোট ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা, রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ২ লক্ষ টাকা রয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা তাঁদের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য পৌঁছে দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীবোঝাই গাড়িটির অতিরিক্ত যাত্রী বহন, গতি নিয়ন্ত্রণের নিয়ম এবং দুর্ঘটনার সময় যানটির গতিবেগ সব দিকই তদন্তের আওতায় রয়েছে। কাজিরাঙা সংলগ্ন জাতীয় সড়কে নির্দিষ্ট এলাকায় গতিসীমা কার্যকর থাকার কথাও সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে ট্রাফিক আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তেলঙ্গানার বিনিয়োগ সম্মেলন ও খেলো ইন্ডিয়া গেমসে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছবি সৌজন্যে : তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর (Telangana CMO)
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
লঞ্চে চেপে উত্তরপাড়ার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা
লঞ্চে চেপে উত্তরপাড়ার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা
error: Content is protected !!

Don't Miss