E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ধর্ষণ-খুনের অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে সওয়াল দিলীপ ঘোষের, বিরোধীদের নিশানা

গাইঘাটার নাবালিকা হত্যাকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গে বললেন, আইন এড়াতে চাইলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে

বাগডোগরা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৭ বছরের এক নাবালিকা ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের এনকাউন্টার প্রসঙ্গে পুলিশের পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, অপরাধের শাস্তি কী হবে, তা আদালতই ঠিক করবে। তবে কেউ আইন ভাঙলে বা আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বুধবার বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আগে অনেক ক্ষেত্রে পুলিশ অপরাধ দেখেও নিষ্ক্রিয় থাকত। ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা কমে গিয়েছিল। কিন্তু এখন আইন অনুযায়ী অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তাঁর কথায়, আদালতই শাস্তি নির্ধারণ করবে, তবে আইন ভাঙার চেষ্টা হলে পুলিশকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।

এ প্রসঙ্গে বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, বিরোধীরা ধর্ষকদের পাশে রয়েছেন, নাকি আইনের পাশে। সেই প্রশ্নের জবাব তাঁদের দেওয়া উচিত।

এর পরেই রাজনৈতিক প্রসঙ্গে কংগ্রেস ও বিরোধীদের আক্রমণ করেন বিজেপি নেতা। তাঁর দাবি, আগামী নির্বাচনে বিজেপিই জয়ী হবে, আর বিরোধীরা বিরোধিতা করেই যাবে। কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করে তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের নাম উল্লেখ করেন। খাড়গের বয়সের প্রসঙ্গ টেনে তাঁর বিশ্রাম নেওয়া উচিত বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, সব বিষয়কে রাজনৈতিক বিরোধিতার হাতিয়ার করে তোলা দেশের পক্ষে ভালো নয়।

কংগ্রেস নেতারা বারবার ভুল করছেন বলেও কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, রাজনৈতিক দলগুলি ভুল করলেও সাধারণ মানুষ নির্বাচনের সময় ভুল সিদ্ধান্ত নেবেন না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss