
ক্যানিং: ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস গ্রেফতার হতেই এলাকাজুড়ে উল্লাসের ছবি সামনে এল।
ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)।

বিধাননগর পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। বিধায়কের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় আনন্দ ও উল্লাসের পরিবেশ তৈরি হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে পরেশরাম দাসের বিরুদ্ধে।
গ্রেফতারের পর বিধায়ককে বারুইপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিন তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
বিধায়কের গ্রেফতারির খবর ঘিরে ক্যানিংয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অন্যদিকে, গ্রেফতারির পর এলাকায় উল্লাসের পরিবেশ তৈরি হওয়ায় ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


