E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ইকোপার্কে প্রাতঃভ্রমণ শেষে ভাইফোঁটার আনন্দে মাতলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, ফোঁটা দিলেন মহিলা কর্মীরা

শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে মিষ্টিমুখ করিয়ে মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন মহিলারা। পরে সিঙ্গুরেও ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ
ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় মহিলা কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ
ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় মহিলা কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা: প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে বুধবারের সকালটা ছিল একটু অন্যরকম। ভাইফোঁটার বিশেষ দিনে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়েই উৎসবের আনন্দে সামিল হলেন মন্ত্রী। সেখানে উপস্থিত বিজেপির মহিলা কর্মী থেকে শুরু করে প্রাতঃভ্রমণে আসা একাধিক মহিলা তাঁকে ভাইফোঁটা দিলেন। শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে প্রিয় দাদার দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করেন মহিলারা।মিষ্টিমুখ করিয়ে স্নেহ ও ভালোবাসায় ভরিয়ে দেন দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণের মাঝে এমন আন্তরিক আয়োজনে সামিল হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন মন্ত্রীও।

 ভাইফোঁটার দিনে ইকোপার্কে দিলীপ ঘোষকে ফোঁটা দিচ্ছেন মহিলা কর্মীরা
ভাইফোঁটার দিনে ইকোপার্কে দিলীপ ঘোষকে ফোঁটা দিচ্ছেন মহিলা কর্মীরা

 

 

 

 

 

ইকোপার্কে ভাইফোঁটা পর্ব শেষ করে বাড়িতে ফোঁটা নেওয়ার পর সিঙ্গুরের উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ। সেখানেও ভাইফোঁটার বিশেষ আয়োজন করা হয়। স্বচ্ছ ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলা কর্মীরা মন্ত্রীকে ভাইফোঁটা দেন ও তাঁর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss