E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Jalsha Ghar

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, বীরভূমে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু মূল অভিযুক্ত রতন শেখের!

শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার ঘটনার দু’দিনের মাথায় নানুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

বোলপুর: পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত বীরভূম। পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

বীরভূমের নানুরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিযুক্ত রতন শেখের
বীরভূমের নানুরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিযুক্ত রতন শেখের

 

 

 

 

 

রবিবার নানুর এলাকায় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে সূত্রের দাবি। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় বোলপুরের নায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।অভিযোগ, আগ্নেয়াস্ত্র মজুত ও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রতন শেখ ও তার এক সহযোগীকে ধরতে অভিযানে যান শাস্তিনিকেতন থানার দুই পুলিশকর্মী। পুলিশকর্মীদের উপস্থিতি বুঝতে পেরেই পাকুড়তলায় আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুই অভিযুক্ত। সেই গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ের হাঁটুর কাছে গুলি লাগে। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি ও তদন্ত। পুলিশ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত রতন শেখের বাড়ি নানুরের সাতরা গ্রামে। ২০২৩ সালের একটি মামলায় সে বোলপুর সংশোধনাগারে বন্দি ছিল। শুক্রবার সকালে জামিনে মুক্তি পাওয়ার পর ফের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।অবশেষে রবিবার মূল অভিযুক্ত রতন শেখকে আটক করার পর নানুর এলাকায় তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। সূত্রের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর চেষ্টা করে রতন শেখ। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি চালায় বলে জানা গিয়েছে। সেই গুলিতে গুরুতর জখম হয় রতন। পরে তার মৃত্যু হয় বলে সূত্রের খবর। পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্তের এমন পরিণতি ঘিরে স্বাভাবিকভাবেই বীরভূমজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তেলঙ্গানার বিনিয়োগ সম্মেলন ও খেলো ইন্ডিয়া গেমসে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছবি সৌজন্যে : তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর (Telangana CMO)
কাজিরাঙা সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া
কাজিরাঙার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। প্রতীকী ছবি
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
লঞ্চে চেপে উত্তরপাড়ার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা
লঞ্চে চেপে উত্তরপাড়ার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা
error: Content is protected !!

Don't Miss