E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

শীতের আগেই পর্যটকদের জন্য নতুন উপহার ঝাড়গ্রামের! শহরে তৈরি ‘ভালোবাসি ঝাড়গ্রাম’ সেলফি জোন

পর্যটকদের আকর্ষণ বাড়াতে ঝাড়গ্রামের প্রবেশপথে নতুন উদ্যোগ, আগামী দিনে সেলফি জোনকে ঘিরে আরও আধুনিক পরিকল্পনার কথা জানালেন বিধায়ক
ঝাড়গ্রামের প্রবেশপথে নতুন ‘ভালোবাসি ঝাড়গ্রাম’ সেলফি জোনের উদ্বোধন
ঝাড়গ্রামের প্রবেশপথে নতুন ‘ভালোবাসি ঝাড়গ্রাম’ সেলফি জোনের উদ্বোধন

শীতের আগেই পর্যটকদের জন্য নতুন উপহার ঝাড়গ্রামের! শহরে তৈরি ‘ভালোবাসি ঝাড়গ্রাম’ সেলফি জোন।

শীতের মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে নতুন সাজে সেজে উঠছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা আর ঘন জঙ্গলের টানে প্রতি বছরই শীতের সময় পর্যটকদের ঢল নামে এইh জেলায়। পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার ঝাড়গ্রামের প্রবেশপথেই তৈরি করা হলো নতুন সেলফি জোন। যার নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসি ঝাড়গ্রাম’।
নতুন এই সেলফি জোনের মাধ্যমে ঝাড়গ্রামের সৌন্দর্য ও পর্যটনকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই সেলফি জোনের উদ্বোধন করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, পর্যটকদের কথা মাথায় রেখে আগামী দিনে এই সেলফি জোনকে ঘিরে আরও বেশ কিছু আধুনিক পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। শুধু ছবি তোলার জায়গা হিসেবেই নয়, পর্যটকদের সময় কাটানোর জন্যও এই এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শীতের পর্যটন মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা মানুষের কাছে নতুন এই সেলফি জোন বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। পর্যটনের মানচিত্রে ঝাড়গ্রামের আকর্ষণ আরও বাড়াতে এই উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
error: Content is protected !!

Don't Miss