
চাঁপদানি বিধানসভা এলাকায় পবিত্র ছটপুজো উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। শনিবার তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে ছটপুজোর পুণ্যার্থীদের সঙ্গে উৎসবের আনন্দ ও উৎসাহ ভাগ করে নেন। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি ছটমায়ের কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এই অনুষ্ঠানে মন্ত্রী সুমনা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক দিলীপ সিং এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শশী সিং। তাঁদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ছটপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সুমনা সরকার বলেন, ছটমায়ের আশীর্বাদে প্রত্যেকের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। পাশাপাশি সমাজের সকল মানুষের মঙ্গল ও কল্যাণ কামনা করেন তিনি।


