
আগামী ১৭ নভেম্বর সিঙ্গুরের পুণ্যভূমিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে শনিবার সভাস্থল পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস।
এদিন সভাস্থলে উপস্থিত হয়ে সভার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। কর্মসূচি যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কে ভি সিং-সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভাস্থল ও সংলগ্ন এলাকার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। আগামী ১৭ নভেম্বরের কর্মসূচিকে সফল করতে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে জোরকদমে।


