E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

‘আইন মেনেই বাংলায় গুন্ডারাজ শেষ করব’, কলকাতায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আইন মেনেই বাংলায় গুন্ডারাজ শেষ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, কলকাতায় জানালেন তিনি

কলকাতা: বাংলায় গুন্ডারাজ ও দুষ্কৃতী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তবে কোনও পদক্ষেপই নেওয়া হবে না আইনের বাইরে গিয়ে। সংবিধানের নামে শপথ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে এমনই কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার রাতে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আইনি পথেই আমরা বাংলার গুন্ডাদের শেষ করব। কোনও বেআইনি কাজ হবে না। আমি সংবিধানের নামে শপথ নিয়েছি।” দেশের অধিকাংশ রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিজেপি শাসিত প্রতিটি রাজ্যেই আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে।

রাজ্যে দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক করে শুভেন্দু অধিকারীর বার্তা, “এখানে গুন্ডাগিরি চলবে না। নিজেদের আচরণ সংশোধন করুন, না হলে জেলে যেতে হবে।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অপরাধ দমনে প্রশাসনের পদক্ষেপ হবে সম্পূর্ণ আইনসম্মত।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss