E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভাইফোঁটায় সম্প্রীতির বার্তা, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে ফোঁটা দিলেন সংখ্যালঘু বোন

ভাইফোঁটায় সম্প্রীতির ছবি আরামবাগে। বিধায়ক হেমন্ত বাগের কপালে ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানালেন এক সংখ্যালঘু বোন
আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে ভাইফোঁটা দিচ্ছেন এক সংখ্যালঘু মহিলা
আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে ভাইফোঁটা দিচ্ছেন এক সংখ্যালঘু মহিলা ছবি : সন্তোষ সাঁতরা

আরামবাগ: ভাইফোঁটার পবিত্র লগ্নে আরামবাগে ধরা পড়ল এক আবেগঘন সম্প্রীতির ছবি। ধর্মের বেড়াজাল পেরিয়ে ভাই-বোনের ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল আরামবাগ।

আজ ভাইফোঁটার পূর্ণ লগ্নে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের কপালে ভাইফোঁটা দিতে দূর থেকে ছুটে এলেন এক সংখ্যালঘু বোন। স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে বিধায়কের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা জানান তিনি। এই বিশেষ মুহূর্তে ধরা পড়ে এক আবেগঘন পরিবেশ।

ধর্মীয় পরিচয় যে মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্পর্কের মাঝে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেই বার্তাই যেন ফুটে উঠল এই ভাইফোঁটার অনুষ্ঠানে। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল এই মুহূর্ত।

আমাদের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ইতিমধ্যেই বিশেষ তাৎপর্য বহন করছে। উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনই যে বাংলার অন্যতম ঐতিহ্য, আরামবাগের এই ভাইফোঁটার ছবি যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss