E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

টিউশন পড়তে গিয়ে শিশুকে মারধরের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, ফাঁড়িতে অভিযোগ পরিবারের

পড়া না করে আসায় শিশুটিকে মারধর করা হয়েছে বলে পরিবারের দাবি। শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে রূপনারায়ণপুর ফাঁড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
রূপনারায়ণপুরে টিউশন পড়ুয়া শিশুকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
রূপনারায়ণপুরে টিউশন পড়ুয়া শিশুকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

রূপনারায়ণপুর: টিউশন পড়তে গিয়ে শিক্ষিকার হাতে নৃশংস মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠল এক শিশু শিক্ষার্থীর।

পড়া না করে আসার কারণে ওই শিশুকে ডান্ডা দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্স এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন শিশুটির বাবা-মা।

 

 

 

 

 

 

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, অনল দাস ও পরিণীতা দাসের মেয়ে প্রিয়ংশী দুর্গামন্দির এলাকার বিনায়ক কমপ্লেক্সে শিশু নিকেতনের শিক্ষিকা গার্গী ঘোষের কাছে টিউশন পড়তে যেত।

অভিযোগ, ঘটনার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ শিক্ষিকা শিশুটির মাকে ফোন করে জানান, মেয়ের চোখের নিচে থাকা একটি ফুসকুড়ি কেটে রক্ত বের হচ্ছে। পরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাবা অনল দাস মেয়েকে আনতে গেলে শিক্ষিকা জানান, হাতের চুড়িতে লেগে শিশুটির চোখের নিচে কেটে গিয়েছে ও সেখানে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু বাড়ি ফেরার পর কান্নায় ভেঙে পড়ে প্রিয়ংশী।

পরিবারের দাবি, পড়া না পারার কারণে শিক্ষিকা তাকে ডান্ডা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করেছেন বলে জানায় শিশুটি। এরপর বাবা-মা শিশুটির মুখ, চোখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন ও নীলচে দাগ দেখতে পান বলে অভিযোগ।

শিশুটির মা পরিণীতা দাস ক্ষোভ প্রকাশ করে জানান, পড়াশোনার ভালো পরিবেশ ও শিক্ষিকার পরিচিতির কথা ভেবেই মেয়েকে তাঁর কাছে পাঠিয়েছিলেন।

কিন্তু ঘটনার পর শিক্ষিকা মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেছেন বলে তাঁদের অভিযোগ। সুস্থ অবস্থায় মেয়েকে টিউশনে পাঠিয়ে এভাবে আহত অবস্থায় ফিরে পেয়ে তাঁরা ভেঙে পড়েছেন।

শিশুটির বাবা অনল দাসের অভিযোগ, ঘটনার বিষয়ে শিক্ষিকার সঙ্গে কথা বললে তিনি চিকিৎসার সমস্ত খরচ বহনের প্রস্তাব দেন ও ফাঁড়িতে অভিযোগ জানাতে নিষেধ করেন। তবে সন্তানের উপর এমন অত্যাচারের অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের দ্বারস্থ হন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

যদিও অভিযুক্ত শিক্ষিকা গার্গী ঘোষের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss