টিউশন পড়তে গিয়ে শিশুকে মারধরের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, ফাঁড়িতে অভিযোগ পরিবারের
রূপনারায়ণপুর: টিউশন পড়তে গিয়ে শিক্ষিকার হাতে নৃশংস মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠল এক শিশু শিক্ষার্থীর। পড়া না করে আসার কারণে ওই শিশুকে ডান্ডা দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয়েছে বলে অভিযোগ।


