E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির! পাথরপ্রতিমায় ভাইরাল দৃশ্য ঘিরে চাঞ্চল্য, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পাথরপ্রতিমায় রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া কুমির উদ্ধার করল বনদপ্তর

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির! এমনই এক বিরল দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকায় রাস্তার উপর দিয়ে কুমির পার হওয়ার দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার উপর কুমিরটিকে দেখতে পেয়ে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে। ব্যস্ত রাস্তার উপর কুমিরের এমন উপস্থিতি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন কেউ কেউ। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও নজর কাড়ে নেটিজেনদের।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পাথরপ্রতিমা বনদপ্তরের কর্মীরা। এরপর তৎপরতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করা হয়।

 

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথমে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর সেটিকে উপযুক্ত পরিবেশে নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন এলাকায় নদী ও জলাভূমিতে কুমিরের উপস্থিতি নতুন কিছু নয়। তবে লোকালয়ের রাস্তার উপর কুমিরের এমন অবাধ বিচরণ স্বাভাবিকভাবেই এলাকাবাসীর নজর কেড়েছে।

 

বনদপ্তরের দ্রুত পদক্ষেপে কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss