কলকাতা: পর্যটকদের বুকিং সংক্রান্ত হয়রানি কমাতে ও রাজ্যের পর্যটন পরিষেবাকে আরও আধুনিক করে তুলতে বড়সড় ডিজিটাল পদক্ষেপ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের (WBTDCL)। চালু হল নতুন অনলাইন বুকিং পোর্টাল। এবার ঘরে বসেই এক ক্লিকে জানা যাবে পর্যটন লজে ঘর খালি রয়েছে কি না। করা যাবে অনলাইন বুকিং, পেমেন্ট ও বুকিংয়ের বর্তমান অবস্থাও দেখা যাবে সহজেই। নতুন পোর্টালে প্রতিটি পর্যটন সম্পত্তির ছবি,