E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

১৬ অস্থায়ী কর্মী পেলেন স্থায়ী নিয়োগপত্র, হাতে চিঠি তুলে দিলেন মন্ত্রী অর্জুন সিং

দীর্ঘদিনের কর্মজীবনের পর স্থায়ী চাকরির স্বীকৃতি পেলেন ১৬ জন। মন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেয়ে স্বস্তিতে পুরসভার কর্মীরা
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং

ব্যারাকপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যেই এবার গারুলিয়া পুরসভায় ১৬ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী পদে নিয়োগ করা হল। দীর্ঘদিন ধরে পুরসভার বিভিন্ন কাজে যুক্ত থাকা এই কর্মীদের হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই ১৬ জন কর্মী অস্থায়ী ভিত্তিতে গারুলিয়া পুরসভার বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় বিবেচনা করে সমস্ত নিয়ম মেনেই স্থায়ী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন মন্ত্রীর হাত থেকে স্থায়ী নিয়োগপত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা। এতদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্থায়ী চাকরির স্বীকৃতি পাওয়ায় তাঁদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ ও প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগের মধ্যেই গারুলিয়া পুরসভার এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করা কর্মীদের স্থায়ী নিয়োগের এই পদক্ষেপ পুরসভার কর্মী মহলেও নতুন আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
error: Content is protected !!

Don't Miss