E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

নদীর ধারে ছোট্ট জঙ্গলে আশ্রয় ১৬টি হাতির! দলে রয়েছে শাবকও, নজরদারিতে বনদপ্তর ও এলিফ্যান্ট স্কোয়াড

রাতভর চা বাগান সংলগ্ন এলাকায় ঘোরাফেরার পর সকালে চেঙ্গা নদীর ধারের জঙ্গলে আশ্রয় হাতির দলের। বিকেলে বাগডোগরা জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বনদপ্তরের
বাগডোগরার আচানাক বস্তি সংলগ্ন নদীর ধারের জঙ্গলে আশ্রয় নিয়েছে ১৬টি হাতির দল
বাগডোগরার আচানাক বস্তি সংলগ্ন নদীর ধারের জঙ্গলে আশ্রয় নিয়েছে ১৬টি হাতির দল

শিলিগুড়ি: রাতের অন্ধকারে দলছুট হয়ে লোকালয় সংলগ্ন চা বাগানে ঘোরাফেরা, আর সকাল হতেই নদীর ধারে ছোট্ট জঙ্গলে আশ্রয় নিল প্রায় ১৬টি হাতির একটি দল।সেই দলে রয়েছে বেশ কয়েকটি শাবকও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরার গঙ্গারাম চা বাগান সংলগ্ন আচানাক বস্তি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হাতির দলটি দলছুট হয়ে গঙ্গারাম চা বাগান এলাকায় চলে আসে। রাতভর চা বাগান সংলগ্ন এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর বনবিভাগের কর্মী ও এলিফ্যান্ট স্কোয়াডের দল। রাত থেকেই হাতিগুলির গতিবিধির উপর নজর রাখা শুরু করে বনকর্মীরা।সকালে বনদপ্তরের প্রাথমিক অনুমান ছিল, হাতির দলটি চেঙ্গা নদী পার করে জঙ্গলের দিকে চলে গিয়েছে। তবে নদীর ওপারে হাতির কোনও পদচিহ্ন না মেলায় নতুন করে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। এরপর আচানাক বস্তি সংলগ্ন নদীর ধারের একটি ছোট জঙ্গলে হাতির দলটিকে বিশ্রাম নিতে দেখা যায়। হাতিগুলির সঙ্গে শাবক থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করছেন বনকর্মীরা। তাদের বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে গোটা দলের উপর নজরদারি চালানো হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে বিকেল তিনটে-চারটের পর বিশেষ নজরদারিতে হাতির দলটিকে বাগডোগরা জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। হাতির দলটিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছেন বনবিভাগ ও এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
error: Content is protected !!

Don't Miss