E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি ভারত, সৌরশক্তিতে ৩০ লক্ষ কৃষক উপকৃত

আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি পদে টানা তৃতীয়বার নির্বাচিত ভারত। সৌরশক্তি ও কৃষি-ফোটোভোল্টাইকের মাধ্যমে উপকৃত ৩০ লক্ষ কৃষক
আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি পদে টানা তৃতীয়বার নির্বাচিত ভারত
আন্তর্জাতিক সৌর জোটের নেতৃত্বে ফের ভারত, সৌরশক্তির প্রসারে জোর কেন্দ্রের

নয়াদিল্লি: আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) সভাপতিত্বে ফের ভারত। টানা তৃতীয়বারের জন্য এই দায়িত্ব পেয়েছে দেশ। সৌরশক্তির প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সদস্য দেশগুলির আস্থা ভারতের উপর আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর দাবি, দেশে সৌরশক্তি ও কৃষিক্ষেত্রে সৌর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যে ৩০ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।

মঙ্গলবার নয়াদিল্লিতে চলতি ভারত রিনিউয়েবল এনার্জি (বিআরই) সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এর এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে যোশী আন্তর্জাতিক সৌর জোটের সভাপতিত্বে ভারতকে পুনরায় নির্বাচিত করার জন্য সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সৌর সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিচ্ছন্ন শক্তির অগ্রগতির সুফল সব দেশের মধ্যে ন্যায্যভাবে পৌঁছে দেওয়াই ভারতের অঙ্গীকার।

সৌরশক্তির প্রয়োগ যে শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়, তা বোঝাতে কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরেন মন্ত্রী। ফিজি, মাদাগাস্কার, কোমোরোস এবং সেশেলসে আন্তর্জাতিক সৌর জোটের সহায়তায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার ফলে ওই দেশগুলিতে সাধারণ মানুষের জীবনযাত্রা, জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়াতে সাহায্য মিলছে।

যোশীর মতে, সৌরশক্তির ভবিষ্যৎ নির্ভর করছে সম্মিলিত দায়িত্ব, ধারাবাহিক বিনিয়োগ এবং বিভিন্ন দেশের যৌথ উদ্যোগের উপর। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে পরিচ্ছন্ন শক্তির গুরুত্বও বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন অর্থনীতির নানা ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে, তখন সুলভ, নির্ভরযোগ্য এবং পরিচ্ছন্ন বিদ্যুতের জোগান নিশ্চিত করা কৌশলগত প্রয়োজন হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এই সম্মেলনে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss