E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জমি ঘিরে জটিলতা না কাটলে আসন্ন রাস পূর্ণিমায় প্রতিমা তৈরির কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল নবদ্বীপ কুম্ভকার সমিতি দুশ্চিন্তায় রাস উদ্যোক্তারা।

জমি-জট না কাটলে রাসের প্রতিমা গড়বেন না মৃৎশিল্পীরা, অনিশ্চয়তায় নবদ্বীপের রাস উৎসব

নদিয়া: মৃৎশিল্পীদের সংগঠনের জমি ঘিরে জটিলতা। সমস্যার সমাধান না হলে নবদ্বীপের রাসে প্রতিমা তৈরি করবে না মৃৎশিল্পীরা এমন সিদ্ধান্ত নিল তারা। মঙ্গলবার বিকেলে নবদ্বীপ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানালো হল সমিতি পক্ষ থেকে। সমিতির দাবি, দীর্ঘদিন ধরে কুম্ভকার সমিতির নিজস্ব একটি জমি ঘিরতে বাধা পাওয়ায় চরম সংকটের মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে রাস উৎসবের প্রতিমা তৈরির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নবদ্বীপের নেতাজি সুভাষ রোডে নবদ্বীপ কুম্ভকার সমিতির নামে থাকা ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। তৃণমূল সরকারের আমলে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন সরকারের নেতা ও নেতৃত্বের বিরুদ্ধে। কুম্ভকার সমিতির পদাধিকারীদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমল থেকেই ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও সমস্যার সমাধান হয়নি। বর্তমান সরকারের আমলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি সমিতির।
কুম্ভকার সমিতির অভিযোগ, জমিটি ফাঁকা পড়ে থাকায় সেখানে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী গাড়ি পার্কিং করে ব্যবসা চালাচ্ছেন। সেই ব্যবসা থেকে প্রাপ্ত অর্থের ভাগ স্থানীয় কয়েকজনের মধ্যে বণ্টন করা হয় বলেও অভিযোগ তাদের। একসময় ওই জায়গায় ফাস্টফুডের দোকান এবং তৃণমূলের একটি অস্থায়ী পার্টি অফিসও তৈরি করা হয়েছিল বলে দাবি সমিতির প্রতিনিধিদের।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত সমস্যার কথা প্রায় পাঁচ মাস আগে নোটিশের মাধ্যমে বিভিন্ন বারোয়ারি কমিটিকে জানানো হয়েছিল। পাশাপাশি, সামাজিক মাধ্যমেও বিষয়টি তুলে ধরা হয়েছে। সমিতির দাবি, জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজে সহযোগিতা না করা হলে তাঁরা প্রতিমা তৈরি করবেন না। বাইরে থেকে নবদ্বীপে এসে যাঁরা প্রতিমা তৈরি করেন, তাঁরাও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের আগে প্রতিমা নির্মাণের কাজে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই নবদ্বীপের বাসিন্দা, বিভিন্ন রাস বারোয়ারি কমিটি এবং প্রশাসনের কাছে দ্রুত জমি-জট কাটিয়ে সীমানা প্রাচীর নির্মাণের ব্যবস্থা করার আবেদন জানিয়েছে কুম্ভকার সমিতি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss