
ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকালের ঝাড়গ্রাম সফরকে ঘিরে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। সফর নির্বিঘ্ন করতে সভাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ও জনসাধারণের সুযোগ-সুবিধার ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও।
বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, মূল মঞ্চ নির্মাণ এবং ব্যারিকেডের কাজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি সভায় আসা মানুষের জন্য পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্তও পর্যালোচনা করেন আধিকারিকেরা।
মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন যাতে কোনও ধরনের অব্যবস্থা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সভাস্থলে নিরাপত্তা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রেখে প্রস্তুতি চালানো হচ্ছে।


