
হুগলি: আগামী ১৭ তারিখ খানাকুলের রাজহাটিতে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করতে আসার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।
সোমবার মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখতে রাজহাটির হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা-সহ সংশ্লিষ্ট প্রস্তুতির বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
আগামী ১৭ তারিখের কর্মসূচিকে সামনে রেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজহাটি এলাকায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।


