E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার ৭০-৮০টি আধার কার্ড, ঘিরে চাঞ্চল্য

বৃহস্পতিবার সন্ধ্যায় আধার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ
বালুরঘাটের মঙ্গলপুর সুভাষ কর্নার মোড় সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার ৭০-৮০টি আধার কার্ড
বালুরঘাটের মঙ্গলপুর সুভাষ কর্নার মোড় সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার ৭০-৮০টি আধার কার্ড

বালুরঘাট: শহরের পরিত্যক্ত একটি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৭০ থেকে ৮০টি আধার কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মঙ্গলপুর সুভাষ কর্নার মোড় সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত জায়গায় আধার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় বেশ কয়েকটি আধার কার্ড ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। একসঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র পড়ে থাকতে দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে ওই আধার কার্ডগুলি সেখানে ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া কার্ডগুলি দেখে স্থানীয়দের প্রাথমিক অনুমান, সেগুলি বেশ নতুন। এতগুলি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র কীভাবে পরিত্যক্ত জায়গায় এল, এর পিছনে কোনও অসাধু চক্রের যোগ রয়েছে কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss