E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

২৪৫টি ট্রাক, ২৫টি সেক্টর, ২০০ কর্মীর নজরদারি! চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় নজিরবিহীন প্রস্তুতি

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়ানো হয়েছে সেক্টরের সংখ্যা। ডিজে, আতসবাজি ও ভিআইপি পাসে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি

চন্দননগর: রাজ্য উৎসবের স্বীকৃতির পর এবছর আরও বড় আয়োজনের প্রস্তুতি চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ঘিরে। প্রতিমা নিরঞ্জন ও বর্ণাঢ্য শোভাযাত্রাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থায় বিশেষ জোর দিল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।
শোভাযাত্রায় অংশ নেবে ৬৮টি পুজো কমিটি ও ২৪৫টি ট্রাক। গোটা ব্যবস্থাপনা সামলাতে তৈরি করা হয়েছে ২৫টি সেক্টর। দায়িত্বে থাকবেন ২০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবক। বৃহস্পতিবার কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এবছরের শোভাযাত্রা ও নিরঞ্জন পর্বের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন নবনিযুক্ত কমিটির সদস্যরা ও প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন কুমার গুহ।
কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জন। এবছর চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। চন্দননগর থানার অধীনে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি ট্রাক মিলিয়ে মোট ২৪৫টি ট্রাক অংশ নেবে।
শোভাযাত্রা পরিচালনায় গতবারের তুলনায় পাঁচটি সেক্টর বাড়ানো হয়েছে।
এবছর মোট ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে গোটা এলাকা। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সহযোগিতায় থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে ২০০ জন কর্মী শোভাযাত্রার শৃঙ্খলা ও পরিচালনার দায়িত্ব সামলাবেন। নিরঞ্জন পর্বের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চন্দননগর থানার অধীনে আটটি ও ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। নির্ধারিত ঘাটগুলিতেই প্রতিমা বিসর্জন করা হবে। এদিকে নিরাপত্তা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় কমিটি। এবছর কোনও ভিআইপি গেট বা ভিআইপি পাস থাকবে না।ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট ডেসিবেল মেনেই মাইক ব্যবহার করতে হবে। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে সিসিটিভি বা ক্যামেরা রাখা বাধ্যতামূলক। মণ্ডপের আশপাশে আবর্জনা জমিয়ে রাখা ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শুধু তাই নয়, শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় প্রতিটি প্রতিমাবাহী গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন থেকে শুরু করে নিরঞ্জন পর্যন্ত কোনও পর্যায়েই আতসবাজি পোড়ানো বা ফাটানো যাবে না।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপাঞ্জন কুমার গুহ বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসবের মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা কৃতজ্ঞ। এবছর চন্দননগরের প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন করতে স্বয়ং মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। তাঁর কথায়, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী আদি মায়ের কাছে পুজো দিতে আসবেন। পাশাপাশি একটি জাঁকজমকপূর্ণ সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মানকুণ্ডুর একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও তাঁর যোগ দেওয়ার কথা জানা গিয়েছে। বিধায়ক আরও জানান, চন্দননগরের ঐতিহ্য, সংস্কৃতি ও জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য রূপ দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। উৎসবের মর্যাদা বজায় রেখে শোভাযাত্রাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজ্য উৎসবের স্বীকৃতির পর এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রত্যাশা অনেকটাই বেশি। ঐতিহ্যের সঙ্গে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে এবারের শোভাযাত্রাকে স্মরণীয় করে তুলতে তৎপর কেন্দ্রীয় পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss