E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রাস্তার উপর উল্টে রাসায়নিকের ট্যাঙ্কার, আগুনে পুড়ল একাধিক গাড়ি; বন্ধ ৪৯ নম্বর জাতীয় সড়ক

ঝাড়গ্রামের চিয়াপাড়ায় ৪৯ নম্বর জাতীয় সড়কে রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে আগুন। পাশে থাকা একাধিক লরি পুড়ে যায়, কয়েক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল
ঝাড়গ্রামে রাসায়নিক ট্যাঙ্কারে আগুন, পুড়ল একাধিক লরি

ঝাড়গ্রাম: গভীর রাতে জাতীয় সড়কের উপর রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝাড়গ্রামের চিয়াপাড়ায়। ট্যাঙ্কারে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িতেও। কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে খড়্গপুর–চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারটি ঝাড়খণ্ডের দিক থেকে এ রাজ্যে ঢুকেছিল। চিচিড়া চেকপোস্ট পেরিয়ে লোধাশুলির দিকে যাওয়ার সময় চিয়াপাড়ার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাঙ্কারটি রাস্তায় উল্টে যায়। এরপরই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। দাহ্য রাসায়নিকের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আগুনের তাপ ও শিখা পাশের গাড়িগুলিতেও পৌঁছে যায়। জানা গেছে , অগ্নিকাণ্ডে একাধিক লরি পুড়ে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ আটকে পড়েন যাত্রীরা ও পণ্যবাহী গাড়ির চালকেরা।

খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঝাড়গ্রাম থেকে দমকলের একাধিক ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে সড়কে যান চলাচল ফের চালু করা হয়।

পুলিশের দাবি, দুর্ঘটনার পর ট্যাঙ্কারের চালক ও খালাসি ঘটনাস্থল ছেড়ে চলে যান। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ট্যাঙ্কারটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং আগুন লাগার পরিস্থিতি কীভাবে তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss