E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শিলিগুড়ি থেকে মালদাগামী গাড়ির দুর্ঘটনা বাইপাসে, আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয়রা

তেলিভিটা সংলগ্ন জাতীয় সড়কের ফ্লাইওভারে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান বাসিন্দারা। আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়
ইসলামপুর বাইপাসের ফ্লাইওভারে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা
ইসলামপুর বাইপাসের ফ্লাইওভারে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা

ইসলামপুর: শিলিগুড়ি থেকে মালদার দিকে যাওয়ার পথে ইসলামপুর বাইপাসে পথ দুর্ঘটনা। তেলিভিটা সংলগ্ন জাতীয় সড়কের ফ্লাইওভারের উপর দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভারের উপর আচমকাই বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা।

 ইসলামপুর বাইপাসের তেলিভিটা সংলগ্ন ফ্লাইওভারে পথ দুর্ঘটনার পর উদ্ধারকাজ
ইসলামপুর বাইপাসের তেলিভিটা সংলগ্ন ফ্লাইওভারে পথ দুর্ঘটনার পর উদ্ধারকাজ

 

 

 

 

 

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা প্রথমে বুঝতে পারেননি কেউই। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেখানে এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শিলিগুড়ির দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে ও কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss