
নয়াদিল্লি:মার্কিন ডলারের তুলনায় সামান্য শক্তিশালী হল ভারতীয় মুদ্রা। বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার ১৫ পয়সা বেড়ে ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯৪ টাকা ৭৫ পয়সা।
এ দিন লেনদেনের মধ্যে ডলার সূচক ছিল ১০১.৮৬। ছ’টি প্রধান আন্তর্জাতিক মুদ্রার তুলনায় মার্কিন ডলারের শক্তি পরিমাপ করে এই সূচক। ডলার সূচকের ওঠানামা আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থান বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি।


