ডলারের তুলনায় ১৫ পয়সা বাড়ল টাকার দাম, দর ৯৪.৭৫ টাকা
নয়াদিল্লি:মার্কিন ডলারের তুলনায় সামান্য শক্তিশালী হল ভারতীয় মুদ্রা। বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার ১৫ পয়সা বেড়ে ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯৪ টাকা ৭৫ পয়সা। এ দিন লেনদেনের মধ্যে ডলার সূচক ছিল ১০১.৮৬।


