E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দুর্গাপুরে মহিলার ব্যাগ ছিনতাই, জাতীয় সড়কে ধাওয়া করে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথ থেকে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। দীর্ঘ ধাওয়ার পর গান্ধী মোড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে পুলিশের তৎপরতায় শেষরক্ষা হল না। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে, সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথ এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালিয়ে যায় অভিযুক্ত। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে বাইকটির পিছু ধাওয়া শুরু করেন তাঁরা। পুলিশের ধাওয়া টের পেয়ে সোনার তরী এলাকায় ছিনতাই করা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু পুলিশ তার পিছু ছাড়েনি। অবশেষে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হন সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ গোপাল পাত্র ও তাঁর দল।

ধৃতের নাম শেখ তাহেরউদ্দিন। তিনি পলাশডিহা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ছিনতাইয়ের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss