দুর্গাপুরে মহিলার ব্যাগ ছিনতাই, জাতীয় সড়কে ধাওয়া করে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে পুলিশের তৎপরতায় শেষরক্ষা হল না। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর গান্ধী মোড় সংলগ্ন এলাকা


