E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

রাতের অন্ধকারে কুয়োয় পড়ে বিপত্তি, বনদপ্তরের তৎপরতায় প্রাণে বাঁচল শিয়াল

আসানসোলের রূপনারায়ণপুরে গভীর কুয়োয় পড়ে বিপাকে বন্য শিয়াল, বনদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হল
আসানসোলে কুয়োয় পড়ল শিয়াল, উদ্ধার করল বনদপ্তর
আসানসোলে কুয়োয় পড়ল শিয়াল, উদ্ধার করল বনদপ্তর

আসানসোল: রাতের অন্ধকারে অসাবধানতাবশত গভীর কুয়োয় পড়ে বিপাকে একটি বন্য শিয়াল।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে বনদপ্তর।

বনকর্মীদের দক্ষতা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শেষ পর্যন্ত শিয়ালটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণপুরের দুর্গা মন্দির সংলগ্ন চ্যাটার্জি পরিবারের বাড়ির কুয়োয় আটকে পড়েছিল শিয়ালটি। অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে কোনওভাবে বাড়ির চত্বরে ঢুকে অসাবধানতাবশত গভীর কুয়োয় পড়ে যায় বন্যপ্রাণীটি।

বুধবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রূপনারায়ণপুর বনদপ্তরে খবর দেন।

খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। আধিকারিক তমালিকা চন্দ্রের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।

দীর্ঘ চেষ্টার পর বনকর্মীদের দক্ষতায় কুয়ো থেকে শিয়ালটিকে নিরাপদে উপরে তুলে আনা হয়।

উদ্ধারের পর শিয়ালটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এরপর সুস্থ অবস্থায় বন্যপ্রাণীটিকে নিকটবর্তী জঙ্গলে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় স্বস্তি ফিরেছে চ্যাটার্জি পরিবারের সদস্যদের পাশাপাশি দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যেও।

বিপদে পড়া বন্যপ্রাণীকে উদ্ধারে বনদপ্তরের দ্রুত পদক্ষেপ ও বনকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss